নিউজিল্যান্ডের বিরুদ্ধে চাপে পাকিস্তান
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসনের অনবদ্য ব্যাটিং। ডাবল সেঞ্চুরি করলেন তিনি (২৩৮)। হেনরি নিকোলাস ১৫৭ রান ও মিচেল ১০২ রান করেন। সব মিলিয়ে নিউজিল্যান্ডের প্রথম ইনিংসে রান সংখ্যা ৬৫৯-৬ ডিক্লেয়ার। রানের চাপে বিধ্বস্ত পাকিস্তান। দ্বিতীয় টেস্টে পাকিস্তান ৩৫৪ রানে পিছিয়ে। হাতে রয়েছে ৯ উইকেট।
প্রথম ইনিংসে পাকিস্তান তোলে ২৯৭ রান। নিউজিল্যান্ড ওপেনার ব্লান্ডেল (১৬) ও ল্যাথাম (৩৩) ব্যর্থ হলেও অপ্রতিরোধ্য ছিলেন কেন উইলিয়ামসন। ৩৬৪ বলে ২৩৮ রানের ইনিংস খেলেছেন তিনি। ২৮টি চার মেরেছেন তিনি। দ্বিতীয় ইনিংসে পাকিস্তানের আপাতত সংগ্রহ ৮-১। ম্যাচ বাঁচাতে অনবধ্য ব্যাটিং প্রয়োজন পাকিস্তানের।

