এসএসকে-এমএসকে পড়ুয়া ভর্তি
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : আটকাবে না পড়ুয়াদের ভর্তি। সূত্রের খবর, শিশু শিক্ষা কেন্দ্র (এসএসকে) এবং মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের (এমএসকে) পড়ুয়াদের বাংলা শিক্ষা পোর্টালে আইডি না থাকলেও তাদের সরকারি, সরকার পোষিত বা সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলে ভর্তি নিতে হবে। এমনই নির্দেশ দিয়েছে স্কুল শিক্ষা কমিশনার। উল্লেখ করা যায়, সাধারণত সরকারি, সরকার পোষিত বা সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের পড়ুয়াদের অন্য সরকারি স্কুলে ভর্তি হতে গেলে তার বাংলা শিক্ষা পোর্টালের আইডি প্রয়োজন হয়। সূত্রের আরও খবর, শিশু শিক্ষা কেন্দ্র বা মাধ্যমিক শিক্ষা কেন্দ্র শিক্ষা দফতরের অধীনে হলেও তাদের বাংলা শিক্ষা পোর্টালে আইডি নেই। এই পরিস্থিতিতে ‘স্টেট ফোরাম অব হেডমাস্টার্স অ্যান্ড হেডমিস্ট্রেসেস’-এর পক্ষ থেকে দাবি করা হয়েছে, অবিলম্বে এসএসকে ও এমএসকে-র পড়ুয়াদের বাংলা শিক্ষা পোর্টালে নাম তোলার ব্যবস্থা করা হোক।

