অ্যাপ ব্যবহারে উৎসাহ পূর্ব রেলের

App-2

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : অ্যাপ ব্যবহারে জোর। সূত্রের খবর, করোনাকালে দীর্ঘ লকডাউন পর্বে পরিষেবা বন্ধ থাকার পর গত নভেম্বর থেকে লোকাল ট্রেন নিয়মিত পরিষেবা দেওয়া শুরু করেছে। তবে মোবাইলে অসংরক্ষিত টিকিট কাটার সুবিধা চালু ছিল না। এরপর চলতি মাসেই তা চালু করা শুরু হয়েছে। সূত্রের আরও খবর, শহরতলির লোকাল ট্রেনের যাত্রীদের ‘ইউটিএস অন মোবাইল’ অ্যাপ ব্যবহার করতে উৎসাহিত করছেন পূর্ব রেল কর্তৃপক্ষ। হাওড়া-শিয়ালদহ-সহ শহরতলির একাধিক জনবহুল স্টেশনের কাউন্টারে ভিড় কমানোর জন্য ওই অ্যাপ ব্যবহারে জোর দেওয়া হচ্ছে। এক্ষেত্রে ব্যাপক প্রচার চালাতে উদ্যোগী রেল কর্তৃপক্ষ। পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে, স্মার্টফোন রয়েছে এমন যাত্রীদের ওই অ্যাপ ব্যবহার করতে উৎসাহিত করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *