জয়নগর -বহড়ুর মোয়ার বাণিজ্যিক বিদেশ সফর

joynagar and moya

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: বহড়ু থেকে বাহরিন যাত্রা করল জয়নগরের মোয়া। এই মোয়ার বাণিজ্যিক বিদেশ সফর। স্থানীয় সূত্রের খবর,৪৫ কেজি মোয়া বিমানে করে আরব দেশে পাড়ি দিয়েছে। পাশাপাশি ১০৫ কেজি নলেন গুড়ের পাটালিও পাঠানো হয়েছে। অন্যদিকে সরকারিভাবে জানানো হয়েছে, জয়নগর -বহড়ুর মোয়া এরপর ইতালি ও কানাডায় যাবে। উল্লেখ করা যায়, জয়নগরের মোয়াকে বিদেশে রপ্তানির উদ্যোগ নেওয়া শুরু হয়। জট ছাড়াতে আসরে নামে কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রকের অধীন সংস্থা “আপেডা” .মূলত তাদের প্রয়াসে ও একটি রপ্তানিকারক সংস্থার প্রচেষ্টায় এর সূচনা হয়েছে। এই উদ্যোগে খুশি মোয়া প্রস্তুতকারীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *