WB PoliceOthers 

৮৬৩২ কনস্টেবল ও লেডি কনস্টেবল নিচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশে

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: কনস্টবল ও লেডি কনস্টেবল পদে ৮৬৩২ জনকে নিচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশে। নীচের মতো যোগ্যতা থাকলে, ওয়েস্ট বেঙ্গল পুলিশে কর্মরত এনভিএফ, হোমগার্ড পার্সোনেল এবং সিভিক ভলান্টিয়াররাও আবেদন করতে পারবেন।

কনস্টেবল: মোট শূন্যপদ ৭৪৪০টি (অসং ২৬৪০, অসং-ইসি১২৮০, তফশিলি জাতি ১১২০, তঃজাঃ-ইসি ৫৬০, তফশিলি উপজাতি ৩২০, তঃউঃজাঃ-ইসি ১৬০, ওবিসি-এ ৫৬০, ওবিসি এ-ইসি ২৪০, ওবিসি-বি ৪০০ এবং ওবিসি বি-ইসি ১৬০)।

লেডি কনস্টেবল: মোট শূন্যপদ ১১৯২টি (অসং ৪২৩, অসং-ইসি২০৫, তফশিলি জাতি ১৭৯, তঃজাঃ-ইসি ৯০, তফশিলি উপজাতি ৫১, তঃউঃজাঃ-ইসি ২৬, ওবিসি-এ ৯০, ওবিসি এ-ইসি ৩৮, ওবিসি-বি ৬৪ এবং ওবিসি বি-ইসি ২৬)।

ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন থেকে মাধ্যমিক পাশ বা সমতুল পাশ প্রার্থীরা, বাংলা বলতে, পড়তে এবং লিখতে জানলে আবেদন করতে পারবেন। যদিও দার্জিলিং সাব ডিভিশন এবং কালিম্পং জেলার স্থায়ীবাসিন্দা প্রার্থীদের ক্ষেত্রে বাংলার বিষয়টি প্রযোজ্য নয়। ১-১-২০২১ তারিখের হিসেবে বয়স হতে হবে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে। মাইনে ২২,৭০০ – ৫৮,৫০০ টাকা।

কনস্টেবল (পুরুষ) পদের প্রার্থীদের (খালি পায়ে) উচ্চতা অন্তত ১৬৭ সেমি, ওজন অন্তত ৫৮ কেজি, বুকের ছাতি না-ফুলিয়ে ও ফুলিয়ে যথাক্রমে ৭৮ ও ৮৩ সেমি হতে হবে। এই পদের গোর্খা/ গাড়োয়ালি/ রাজবংশি/ তফশিলি উপজাতি প্রার্থীদের উচ্চতা অন্তত ১৬০ সেমি, ওজন অন্তত ৫৩ কেজি, বুকের ছাতি না-ফুলিয়ে ও ফুলিয়ে যথাক্রমে ৭৬ ও ৮১ সেমি হতে হবে।

লেডি কনস্টেবল পদের প্রার্থীদের (খালি পায়ে) উচ্চতা অন্তত ১৬০ সেমি, ওজন অন্তত ৪৯ কেজি হতে হবে। এই পদের গোর্খা/ গাড়োয়ালি/ রাজবংশি/ তফশিলি উপজাতি প্রার্থীদের উচ্চতা অন্তত ১৫২ সেমি, ওজন অন্তত ৪৫ কেজি হতে হবে।

নিয়োগের জন্য প্রার্থীবাছাই হবে ১০০ নম্বরের (কোয়ালিফাইং নেচারের) প্রিলিমিনারি লিখিত পরীক্ষা, শারীরিক মাপজোক পরীক্ষা এবং শারীরিক সক্ষমতার পরীক্ষা ও তারপর ৮৫ নম্বরের ফাইনাল লিখিত পরীক্ষা ও তারপর ১৫ নম্বরের ইন্টারভিউ এবং শেষে ক্যারেক্টার ভেরিফিকেশন এবং ডাক্তারি পরীক্ষার মাধ্যমে।
দুটি পরীক্ষাতেই নেগেটিভ মার্কিং আছে এবং প্রশ্ন হবে বাংলা ও নেপালি ভাষায়।

অ্যাপ্লিকেশন ফি এবং/ অথবা প্রসেসিং ফি বাবদ দিতে হবে মোট ১৭০ (অ্যাপ্লিকেশন ফি ১৫০, প্রসেসিং ফি ২০) টাকা। পশ্চিমবঙ্গের তফশিলি প্রার্থীদের অ্যাপ্লিকেশন ফি দিতে হবে না। তাঁরা দেবেন কেবল প্রসেসিং ফি ২০ টাকা। চালানের মাধ্যমে ফি জমা দেওয়ার শেষ তারিখ ২৩ ফেব্রুয়ারি।

অনলাইনে বা (পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক চালান-সহ অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করে) অফলাইনে আবেদন করা যাবে। অনলাইন দরখাস্ত করবেন ২২ জানুয়ারি থেকে ২০ ফেব্রুয়ারি বিকেল ৫টার মধ্যে। (অফলাইনে) ডাকে দরখাস্ত পৌঁছনো চাই ২০ ফেব্রুয়ারি, বিকেল ৫টার মধ্যে। আরও বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে/ পিডিএফে। শর্ট নোটিফিকেশন নং WBPRB/NOTICE – 2021/2 (Cons. – 20). অফিসিয়াল ওয়েবসাইট http://wbpolice.gov.in/

শর্ট নোটিফিকেশন ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

অনলাইন পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

অফলাইন পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

Related posts

Leave a Comment