LunchOthers 

গঙ্গাবক্ষে ভ্রমণে ভাসমান গ্রন্থাগার চালু হচ্ছে

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : গঙ্গাবক্ষে ভ্রমণের সময়ে মিলবে বই পড়ার সুযোগও। সূত্রের খবর, মাত্র ৩৯ টাকায় নদীবক্ষে ভ্রমণ রীতিমতো সাড়া ফেলেছে। এবার শিশু ও কিশোরদের জন্য ভেসেলে ভাসমান গ্রন্থাগার চালু করতে উদ্যোগী রাজ্য পরিবহণ নিগম। এক্ষেত্রে আরও জানা গিয়েছে, গঙ্গাবক্ষে ভ্রমণ করতে বই পড়ার পাশাপাশি গঙ্গার বিভিন্ন ঘাটও দর্শন করতে পারবেন এবার যাত্রীরা। নতুন এই ব্যবস্থাকে ‘বোট লাইব্রেরি’ বলা হচ্ছে। রাজ্য পরিবহণ নিগম সূত্রের খবর, সম্প্রতি আনুষ্ঠানিকভাবে এই ভাসমান গ্রন্থাগার চালু হচ্ছে।

এ বিষয়ে আরও জানা যায়, সাধারণ যাত্রীরা ওই ভাসমান গ্রন্থাগারে চড়তে পারবেন কাল থেকে। আপাতত সোম থেকে শুক্রবার সকাল, দুপুর ও বিকেলে এই পরিষেবা চালু থাকবে। রাজ্য পরিবহণ নিগম সূত্রে আরও খবর, ভাসমান গ্রন্থাগারটি দিনে ৩ বার মিলেনিয়াম পার্ক ও বেলুড় মঠের মধ্যে চলাচল করবে। লঞ্চে শিশু-কিশোরদের উপযোগী হাল্কা খাবারও পাওয়া যাবে। এক্ষেত্রে জানা যায়, লঞ্চের মধ্যে ওই গ্রন্থাগার তৈরি করতে পার্ক স্ট্রিটের একটি পরিচিত পুস্তক বিপণির সাহায্য নিয়েছে পরিবহণ নিগম। সাহিত্য, বিজ্ঞান, ভ্রমণ, ইতিহাস ও ভূগোল-সহ নানা বিষয়ের ৫০০-রও বেশি বই থাকছে ওই ভাসমান গ্রন্থাগারে। যাত্রীদের আগ্রহ বাড়ানোর জন্য শিশু-কিশোরদের নিয়ে বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনাও করেছে রাজ্য পরিবহণ নিগম।

Related posts

Leave a Comment