baranagar and budhoLifestyle Others 

বাঙালি শিল্পীর স্পর্শে তৈরি হচ্ছে বরানগরে শায়িত বৌদ্ধ মূর্তি

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: ১০০ ফুট দীর্ঘ এই মূর্তি। বাঙালি শিল্পীর হাতে গড়ে উঠছে দেশের সবথেকে বড় শায়িত বৌদ্ধ মূর্তি। তা তৈরি হচ্ছে এই কলকাতাতেই। বরানগরে জোর কদমে চলছে এই কাজ ৷ সূত্রের খবর, বরানগরের ঘোষপাড়ার নৈনান বান্ধব সমিতির মাঠে এই বুদ্ধ মূর্তি তৈরি করছেন কুমোরটুলির মৃৎশিল্পী শিল্পী মিন্টু পাল ৷ জানা গিয়েছে, বুদ্ধগয়ার আম্মাঠোকরে বুদ্ধ ইন্টারন্যাশনাল ওয়েলফেয়ার মিশনের বৌদ্ধ মন্দিরে এই ১০০ ফুটের শায়িত বুদ্ধমূর্তি স্থাপিত হবে।

এক্ষেত্রে আরও জানা যায়, দেশের মধ্যে গৌতম বুদ্ধের এ ধরনের স্থাপত্য কোথাও নেই। দেশ ও বিশ্বে শান্তির বাণী ছড়িয়ে দেওয়ার জন্যেই এই প্রয়াস নেওয়া হয়েছে। এ প্রসঙ্গে শিল্পী মিন্টু পাল জানান, এই ধরণের মূর্তি গড়ে তোলার কাজ পেয়ে তিনি অত্যন্ত গর্বিত। ওই শিল্পী দাবি করেছেন, ভারতের কোথাও বুদ্ধদেবের শায়িত এত বড় মূর্তি নেই। স্থানীয় সূত্রের খবর,গত বছরের সেপ্টেম্বর মাস থেকে এই মূর্তি তৈরির কাজ শুরু হয়েছে৷ মার্চের শেষে বা এপ্রিলের শুরুতে এই কাজ সম্পূর্ণ হবে বলে জানিয়েছেন শিল্পী মিন্টু পাল ৷

Related posts

Leave a Comment