যৌথ সমীক্ষা এবং স্বচ্ছ ভাবমূর্তির প্রার্থী

ADR-1

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : দ্য নির্ভয়া জ্যোতি ট্রাস্টের বিশেষ পদক্ষেপ। সূত্রের খবর, মহিলাদের উপরে নির্যাতনের এমন ইতিহাস রয়েছে, এই ধরনের কোনও ব্যক্তিকে আসন্ন বিধানসভা নির্বাচনে কোনও রাজনৈতিক দল যাতে প্রার্থী না করে, সেই আবেদন জানাল তাঁরা। ওই ট্রাস্টের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজনৈতিক দলগুলির উচিত স্বচ্ছ ভাবমূর্তির প্রার্থী বেছে নেওয়া। উল্লেখ করা যায়, অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মস (এডিআর) ও বিহার ইলেকশন ওয়াচ (বিইডব্লিউ)-এর একটি যৌথ সমীক্ষায় জানা যায়, ২০০৫ সাল থেকে লোকসভা ও বিধানসভায় প্রার্থী হওয়া ১০,৭৮৫ জনের মধ্যে ৩০ শতাংশের বিরুদ্ধে অপরাধের অভিযোগ রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *