ইএসআই প্রকল্পে স্বাস্থ্য পরিষেবা

Health Service

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : ইএসআই প্রকল্পে সুবিধা। সূত্রের খবর, আগামী ১ এপ্রিল থেকে দেশের ৭৩৫টি জেলাতেই কর্মী রাজ্য বিমা ইএসআই প্রকল্পে স্বাস্থ্য পরিষেবা মিলবে বলে জানা যায়। উল্লেখ করা যায়, এখন ৩৮৭ জেলায় প্রকল্পের পরিষেবা সম্পূর্ণভাবে পাওয়া যায়। আবার আংশিক মেলে ১৮৭টিতে। অন্যদিকে ১৬১টি জেলায় সেই ব্যবস্থাই নেই। সূত্রের আরও খবর, ইএসআই-এর অধীনে থাকা বিভিন্ন সংস্থার কর্মীরা বিভিন্ন সুবিধার পাশাপাশি স্বাস্থ্য পরিষেবাও পেয়ে থাকেন। এক্ষেত্রে আরও জানা যায়, ইএসআই পরিচালিত স্বাস্থ্য পরিষেবা কেন্দ্র, তাদের নিজস্ব হাসপাতাল ও প্রকল্পের তালিকাভুক্ত হাসপাতালে তা পাওয়া যায়। পরবর্তীতে আয়ুষ্মান ভারতে নথিভুক্ত হাসপাতালেও এই পরিষেবা দেওয়ার পরিকল্পনা গ্রহণ করছে ইএসআই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *