বাজেটে বন্দর নির্মাণ প্রকল্প
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : ৭টি বন্দর নির্মাণ প্রকল্পে ২০০০ কোটি টাকারও বেশি বিনিয়োগ করার কথা ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। উল্লেখ করা যায়, এ বিষয়ে তাঁর বক্তব্য, প্রকল্পগুলি সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে বাস্তবায়িত হবে। জানা গিয়েছে, এই মুহূর্তে কেন্দ্রের নিয়ন্ত্রণে ১২টি গুরুত্বপূর্ণ বন্দর রয়েছে ভারতে।

