১৬তম বিধানসভার শেষ অধিবেশন

Assembly

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : আজ ১৬ তম রাজ্য বিধানসভায় সর্বশেষ অধিবেশন। উল্লেখ করা যায়, ২০১৬ সালে বিধানসভা ভোটের পর ১৬ তম বিধানসভা গঠিত হয়েছিল। রাজ্য বিধানসভা নির্বাচন কয়েক মাসের মধ্যেই শুরু হওয়ার ইঙ্গিত দিচ্ছে। ভোটের ফলাফল প্রকাশের পর নতুন করে ১৭তম বিধানসভা গঠিত হবে।
সূত্রের খবর, চলতি বিধানসভার শেষ অধিবেশনের শেষ দিনে বাজেটের উপর বিতর্কের জবাবি ভাষণ দেন রাজ্যের মুখ্যমন্ত্রী। প্রসঙ্গত, অর্থমন্ত্রী অমিত মিত্ৰ অসুস্থ থাকার কারণে গত শুক্রবার বিধানসভায় বাজেট পেশ করেন মুখ্যমন্ত্রী। শনিবার বাজেটের উপর বিতর্কও চলে। কয়েকটি অর্থ বিল এদিন বিধানসভায় পাশ করানো হয়েছে বলে জানা গিয়েছে। আবার আগামী আর্থিক বছরের এপ্রিল থেকে জুলাই মাস পর্যন্ত সরকারি খরচ চালানোর জন্য ভোট অন অ্যাকাউন্টস বিধানসভায় পাশ করানো হবে। সূত্রের আরও খবর, বিধানসসভার অধিবেশন শেষ হওয়ার সময় প্রথামাফিক ধন্যবাদজ্ঞাপন প্রস্তাবের উপর বিভিন্ন দলের পরিষদীয় নেতারা বক্তব্য দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *