strike and 12 februaryBreaking News Others 

কাল বনধে সামিল বামেরা-জনজীবন ব্যাহত হলে মোকাবিলায় প্রশাসন

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: কাল গোটা রাজ্যে ১২ ঘণ্টা বনধের ডাক দিয়েছে বামফ্রন্ট ৷ অন্যদিকে বাংলা বনধ হলেও ১২ ফেব্রুয়ারি খুলবে স্কুল, এমনটাই জানিয়ে দিলেনরাজ্যের শিক্ষামন্ত্রী। উল্লেখ করা যায়, দীর্ঘ প্রায় ১১ মাস পর অবশেষে রাজ্যের স্কুলগুলিতে নবম থেকে দ্বাদশ শ্রেণিতেপঠন-পাঠন শুরু হওয়ার কথা ছিল ৷ নবান্ন অভিযানে পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে ১২ ঘণ্টার বনধ ডেকেছে বামেরা ৷ শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় অবশ্য জানালেন,পূর্ব ঘোষণা মতোই কাল থেকে স্কুল খুলবে ৷

শিক্ষামন্ত্রী এ বিষয়ে আরও জানিয়েছেন, এতদিন পঠন-পাঠনের জন্য সবাই উদ্বিগ্ন ছিল ৷ মধ্যমিক- উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীদের কী হবে, তাদের প্র্যাক্টিকাল ক্লাস কীভাবে হবে, এসব না ভেবে যদি তাঁরা বনধ ডাকেন তার জন্য আমরা নিজেদের সিদ্ধান্ত বদল করব না ৷ আমরা আগামিকাল থেকে স্কুল খোলার ব্যবস্থা করেছি ৷ বনধ ডাকলেও স্বাস্থ্যবিধি মেনে স্কুল কর্তৃপক্ষ যেভাবে ছাত্র-ছাত্রীদের পঠনপাঠন শুরু করবেন, তাতে সব রকম সাহায্য করতে আমরা তৈরি ৷

সূত্রের খবর, নবান্ন অভিযানকে কেন্দ্র করে ধর্মতলা সহ কলকাতার বেশ কয়েকটি জায়গায় বাম ছাত্র-যুব সংগঠনের উপরে পুলিশের লাঠিচার্জের অভিযোগ ওঠে ৷ বাম সমর্থকরা অনেকেই আহত হয়েছেন বলে অভিযোগ। এই পরিপ্রেক্ষিতে আগামিকাল শুক্রবার ১২ ঘণ্টার বাংলা বনধের ডাক দিয়েছে বামফ্রন্ট ৷ প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে জানিয়ে দেওয়া হয়েছে, বনধ মোকাবিলায় কড়া পদক্ষেপ গ্রহণ করা হবে ৷ প্রশাসনিকভাবে জানানো হয়েছে, জোর করে স্বাভাবিক জনজীবন ব্যাহত করার চেষ্টা করা হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Related posts

Leave a Comment