Deen Dayal UpadhyayOthers 

দীনদয়াল উপাধ্যায়ের ৫৩-তম মৃত্যুবার্ষিকী উৎযাপন

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন আগত প্রায়। তার আগে বাংলার মনীষীদের উপর লেখা বই পড়তে বিজেপি সাংসদ ও দলীয় নেতা-কর্মীদের পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দীনদয়াল উপাধ্যায়ের ৫৩-তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে দিল্লিতে এক অনুষ্ঠানে তাঁর এই মন্তব্য। এ প্রসঙ্গে তিনি জানান, সবাই পড়াশোনার সময় বার করুন। দীনদয়াল সম্পর্কে পড়ুন, ভীমরাও আম্বেদকর, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, সুভাষচন্দ্র বসু ও রবীন্দ্রনাথ ঠাকুরের মতো মনীষীদের বিষয়েও অবশ্যই পড়ুন।

এ প্রসঙ্গে তিনি আরও জানিয়েছেন, বিজেপি রাজনৈতিক অস্পৃশ্যতায় বিশ্বাস করে না। ঐক্যমতের ভিত্তিতে দেশ চালায়। তাঁর আরও মন্তব্য, আমাদের কাছে রাষ্ট্র ও দেশহিত প্রথমে। তাই দলমতের ঊর্ধ্বে উঠে আমরা প্রণব মুখোপাধ্যায়কে ভারতরত্নে সম্মানিত করেছি। পদ্ম-সম্মান দিয়েছি কংগ্রেস নেতা তরুণ গগৈকে। বিজেপি রাষ্ট্রবাদকে রাজনীতির ঊর্ধ্বে রাখে ও বিরোধীদের সম্মান করে।

Related posts

Leave a Comment