খড়গপুরে স্বয়ংসিদ্ধা উৎসবের আয়োজন

Festival-1

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : স্বয়ংসিদ্ধা উৎসব। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন আসন্ন। সূত্রের খবর, নির্বাচনের মুখে সমাজের সর্বস্তরের মানুষের কাছে পৌঁছনোর জন্য তৎপরতা চলেছে। এক্ষেত্রে আরও জানা গিয়েছে, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরের ৯টি পুরসভার স্ব-নির্ভর গোষ্ঠীকে নিয়ে স্বয়ংসিদ্ধা উৎসব হতে চলেছে খড়গপুরে। রেল শহরে এই অনুষ্ঠানের আয়োজন হবে। সূত্রের আরও খবর, আগামী ২৪ থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত এই উৎসব চলবে। উল্লেখ করা যায়, উৎসবের আয়োজনে রয়েছে রাজ্যের নগরোন্নয়ন দফতর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *