JEXPO & VOCLETEducation 

জুলাইয়েই হতে পারে জেক্সপো-ভোকলেট

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : রাজ্য ইঞ্জিনিয়ারিং জয়েন্টের মতো পলিটেকনিক প্রবেশিকা জেক্সপো এবং ভোকলেটেও জুলাইয়ে হওয়ার সম্ভাবনা রয়েছে। কারিগরী শিক্ষা দপ্তর সূত্রে খবর, এ সংক্রান্ত বিষয় নিয়ে একটি বৈঠক হয় বলে জানা যায়। জুলাইয়ের শেষে পরীক্ষাগুলি নেওয়া হবে বলে এমনই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে ওই বৈঠকে। সূত্রের আরও খবর, মার্চেই শুরু হবে আবেদন গ্রহণ প্রক্রিয়া। চূড়ান্ত অনুমোদন পেলে দু-একদিনের মধ্যেই বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে এমনটাই জানা যায়।

Related posts

Leave a Comment