সিভিল সার্ভিসে অতিরিক্ত পরীক্ষা নয় :শীর্ষ আদালত

suprime court and sivil service

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: গত বছর অক্টোবরে যাঁরা সিভিল সার্ভিসের পরীক্ষা দিতে পারেননি তাঁরা আর পরীক্ষায় বসার সুযোগ পাবেন না।
এমনটাই স্পষ্ট জানিয়ে দিয়েছে শীর্ষ আদালত। সেই আবেদন খারিজ করেছে আদালত। এক্ষেত্রে বলা হয়েছে,কোনও অতিরিক্ত পরীক্ষার আয়োজন করা হবে না।

করোনা আবহে পরীক্ষায় বসা যায়নি এই যুক্তি দেখিয়ে সিভিল সার্ভিসের পরীক্ষায় বসার আর একটি সুযোগ চেয়ে শীর্ষ আদালতে আবেদন করা হয়। পাশাপাশি বয়স সীমার ছাড় দেওয়ার বিষয়টিও জানানো হয়। আদালত সূত্রে বলা হয়েছে,করোনা পরিস্থিতিতে অনেক পরীক্ষাই হয়েছে। এই যুক্তি অসার বলে খারিজ হয়েছে। এর প্রভাব অন্যপরীক্ষাতে পড়তে পারে বলেও জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *