weather and kolkata2Others 

তাপমাত্রা ক্রমশ বাড়বে- পূর্বাভাস হাওয়া অফিসের

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: কলকাতার পারদ স্পর্শ করেছে ৩৪ ডিগ্রি। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস থাকছে কয়েকটি জেলায় ।
সকালে ঘন কুয়াশা থাকলেও বেলা বাড়ার পর পরিষ্কার কলকাতার আকাশ। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া ও হুগলি সহ বেশ কয়েকটি জেলাতে কুয়াশার ঝলক। কলকাতায় দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের ওপরে থাকবে। তাপমাত্রা ক্রমশ বাড়বে। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় তিন ডিগ্রি বেশি। হাওয়া অফিস সূত্রের খবর,আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা থাকছে।

সিকিম-সহ দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ি-সহ বেশ কিছু অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির পূর্বাভাস। কোচবিহার ও আলিপুরদুয়ারেও হালকা বৃষ্টির ইঙ্গিত। হালকা বৃষ্টির আভাস দার্জিলিং ও কালিম্পংয়ের পার্বত্য এলাকা সমূহে। আবার সিকিমের উঁচু এলাকায় হালকা তুষারপাতের সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস সূত্রে আরও বলা হয়েছে, দিন ও রাতের তাপমাত্রা ক্রমশ বাড়বে। শুষ্ক আবহাওয়া থাকবে। তাপমাত্রা বাড়লে ও বাতাসে জলীয় বাষ্প কম থাকায় আর্দ্রতা জনিত অস্বস্তি কম থাকবে।

পূবালী হাওয়ার দাপট বাড়তে পারে বলেও ইঙ্গিত। বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প যুক্ত বাতাস প্রবেশ করবে বলে মনে করা হচ্ছে । এর জেরে আকাশ মেঘলা হবে। গরমে অস্বস্তি বাড়তে পারে। অন্যদিকে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টি, শিলাবৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা থাকছে জম্বু কাশ্মীর লাদাখ, মোজাফফরাবাদ হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডে।

Related posts

Leave a Comment