আইএফএস (মেইন) পরীক্ষার মাধ্যমে ১১০ শূন্যপদ পূরণ করবে ইউপিএসসি

UPSC

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস (মেইন) এক্সামিনেশন ২০২১ -এর মাধ্যমে ১১০টি শূন্যপদ পূরণ করবে ইউপিএসসি। আইএফএস (মেইন) পরীক্ষায় বসতে হলে প্রার্থীদের প্রথমে সিভিল সার্ভিস (প্রিলিমিনারি) পরীক্ষায় সফল হতে হবে। আইএফএস (মেইন) এক্সাম-২০২১ এবং সিভিল সার্ভিস (প্রিলিমিনারি) এক্সামের জন্য যোগ্য প্রার্থীরা একটি কমন অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম পূরণের মাধ্যমে আবেদন করবেন। আবেদনের পূর্বে আইএফএস পরীক্ষার সরকারি বিধিগুলি এবং তার থেকে প্রাপ্ত পরীক্ষার বিজ্ঞপ্তি ভাল করে পড়ে নেবেন।

প্রার্থীদের সংশ্লিষ্ট ডিসিপ্লিনের ব্যাচেলর ডিগ্রিধারী হতে হবে। ১-৮-২০২১ তারিখের হিসেবে বয়স হতে হবে ২১ থেকে ৩২ বছরের মধ্যে। কাজেই জন্ম হতে হবে ২-৮-১৯৮৯ থেকে ১-৮-২০০০ তারিখের মধ্যে। সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় আছে।

অবজেক্টিভ টাইপ প্রশ্নপত্রে পরীক্ষা হবে। ওএমআর শীটে পরীক্ষা হবে। ভুল উত্তরের জন্য নম্বর কাটা যাবে। পরীক্ষর ফি বাবদ দিতে হবে ১০০ টাকা। ফি দেবেন অনলাইনে (ডেবিট কার্ড/ ক্রেডিট কার্ড/ নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে) বা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কোনও শাখায়, নগদে, ২৪ মার্চ, সন্ধে ৬টার মধ্যে। মহিলা/ তফশিলি/ শারীরিক প্রতিবন্ধীদের কোনও ফি দিতে হবে না।

পরীক্ষার ই-অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন পরীক্ষা শুরুর ৩ সপ্তাহ আগে, নীচে বলা ওয়েবসাইট থেকে। ডাকে অ্যাডমিট কার্ড পাঠানো হবে না।

দরখাস্ত করবেন কেবলমাত্র অনলাইনে http://www.upsconline. nic.in ওয়েবসাইটের মাধ্যমে, ২৪ মার্চ, সন্ধে ৬টার মধ্যে। এরজন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি থাকা চাই।

অ্যাপ্লিকেশন সম্পর্কিত গাইডেন্সের / তথ্যের / স্পষ্টকরণের প্রয়োজন হলে যে কোনও কাজের দিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ক্যাম্পাসের “সি” গেটে ফেসিলিটেশন কাউন্টারে যোগাযোগ করতে পারেন কিংবা ফোন করতে পারেন 011- 23385271/011-23381125/011-23098543 নম্বরে। পরীক্ষার বিজ্ঞপ্তি নং 05/2020-IFoS. পরীক্ষার ধরন-ধারন, দরখাস্তের পদ্ধতি ইত্যাদি বিষয়ে আরও বিস্তারত তথ্য পাবেন ওয়েবসাইটে/ পিডিএফে।

পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *