Indian ArmyOthers 

৫০২ ড্রাফটসম্যান, সুপারভাইজর মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিসেসে

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: ড্রাফটসম্যান এবং সুপারভাইজর (ব্যারাক অ্যান্ড স্টোর্স) -এর স্থায়ী পদে ৫০২ জনকে নিচ্ছে মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস। কাজ করতে হবে দেশের যে কোনও অংশে।

ড্রাফটসম্যান (ডি’ম্যান): শূন্যপদ ৫২টি (অসংরক্ষিত ২১, তফশিলি জাতি ৮, তফশিলি উপজাতি ৪, ওবিসি ১৪, আর্থিকভাবে দুর্বল ৫)। যে কোনও ভারতীয় স্বীকৃত ইনস্টিটিউট থেকে আর্কিটেকচারের ৩ বছরের ডিপ্লোমাধারী হতে হবে।

সুপারভাইজর ব্যারাক অ্যান্ড স্টোর্স (সুপারভাইজর বি/এস): শূন্যপদ ৪৫০টি (অসংরক্ষিত ১৮৩, তফশিলি জাতি ৬৯, তফশিলি উপজাতি ৩৩, ওবিসি ১২০, আর্থিকভাবে দুর্বল ৪৫)। ইকনমিক্স/ কমার্স/ স্ট্যাটিস্টিক্স/ বিজনেস স্টাডিজ/ ১ বছরের অভিজ্ঞতা-সহ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন -এর যে কোনও একটির মাস্টার ডিগ্রিধারী হতে হবে। অথবা ইকনমিক্স/ কমার্স/ স্ট্যাটিস্টিক্স/ বিজনেস স্টাডিজ/ মেটিরিয়ালস ম্যানেজমেন্টে ডিপ্লোমা-সহ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন/ ওয়্যারহাউজিং ম্যানেজমেন্ট/ পারচেজিং/ ২ বছরের অভিজ্ঞতা-সহ লজিস্টিক্স -এর যে কোনও একটির ব্যাচেলর ডিগ্রিধারী হতে হবে।

দুটি পদের ক্ষেত্রেই ১২-০৪-২০২১ তারিখের হিসেবে বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে। দুই পদেরই মাইনে ৩৫,৪০০ – ১,১২,৪০০ টাকা।

প্রার্থিবাছাই হবে ১২৫ নম্বরের ওএমআর বেসড লিখিত পরীক্ষার মাধ্যমে। পরীক্ষা হবে ১৬ মে, ২০২১ তারিখে। পরীক্ষার বিষয়, প্রশ্ন সংখ্যা এবং নম্বর যথাক্রমে: জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং – ২৫টি প্রশ্ন, ২৫ নম্বর, জেনারেল অ্যাওয়্যারনেস অ্যান্ড জেনারেল ইংলিশ – ২৫টি প্রশ্ন, ২৫ নম্বর, নিউমেরিক্যাল অ্যাপ্টিটিউড – ২৫টি প্রশ্ন, ২৫ নম্বর এবং স্পেশ্যালাইজড টপিক – ২৫টি প্রশ্ন, ৫০ নম্বর। উত্তরের জন্য সময় পাবেন ২ ঘণ্টা (সকাল ১০টা থেকে বেল ১২টা)।

দরখাস্তের ফি বাবদ দিতে হবে ১০০ টাকা। ফি দেবেন ডেবিট কার্ড/ ক্রেডিট কার্ড/ নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে, ১২ এপ্রিলের মধ্যে। মহিলা/ তফশিলি/ শারীরিক প্রতিবন্ধী/ প্রাক্তন সমরকর্মীদের এই ফি দিতে হবে না।

দরখাস্ত করবেন অনলাইনে https://mes.gov.in ওয়েবসাইটের মাধ্যমে ১২ এপ্রিলের মধ্যে। আরও বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে/ পিডিএফে।

পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

অনলাইন আবেদন করতে ক্লিক করুন: || রেজিস্ট্রেশন || লগইন ||

Related posts

Leave a Comment