election and 3rd phaseOthers Politics 

তৃতীয় দফায় বিক্ষিপ্ত অশান্তি-কমেছে ভোটের হার

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: বিক্ষিপ্ত অশান্তির তৃতীয় দফা। কমে গেল ভোটের হার। আধাসেনা ও পুলিশের প্রশংসা করেছে কমিশন।
কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ৬টা পর্যন্ত ভোট পড়েছে ৭৭.৬৮ শতাংশ। তৃতীয় দফায় হাওড়া, হুগলি ও দক্ষিণ ২৪ পরগণার মোট ৩১টি আসনে ভোটগ্রহণ পর্ব চলে।

তৃতীয় দফায় দিনভর চলেছে অশান্তি। বেশ কিছুটা ব্যাহত হয় ভোটদান প্রক্রিয়া। তবে পূর্বের দুই দফার চেয়ে ভোটের হার অনেকটা কম এই দফায়। ৬টা পর্যন্ত ভোট পড়েছে প্রায় ৭৮শতাংশের কাছাকাছি। দিনের শেষে আধাসেনা ও পুলিশের ভূমিকার ভূয়সী প্রশংসা করলেন নির্বাচন কমিশন। বিশেষ পর্যবেক্ষক বিবেক দুবে জানিয়েছেন, তৃতীয় দফার ভোটে আধাসামরিক বাহিনী খুবই ভাল কাজ করেছে।

বাংলার নির্বাচনে তৃতীয় দফায় হাওড়া, হুগলি ও দক্ষিণ ২৪ পরগণার মোট ৩১টি কেন্দ্রে ভোটগ্রহণ চলে। দক্ষিণ ২৪ পরগণার ১৬টি কেন্দ্র, হাওড়ার ৭টি ও হুগলির ৮টি আসনে ভোট হয়। দফায় দফায় অশান্তির খবর আসতে থাকে।

দিনশেষে কমিশন সূত্রে জানানো হয়েছে,সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোট পড়েছে ৭৭.৬৮ শতাংশ। জেলাভিত্তিক ভোটদানের হার হুগলিতে ৭৯.৬৩ শতাংশ। হাওড়ায় ৭৭.৯৩ শতাংশ। দক্ষিণ ২৪ পরগনায় ভোট পড়েছে ৭৬.৬৮ শতাংশ। দ্বিতীয় দফায় ৪ জেলা মিলিয়ে গড় ভোটদানের হার ছিল ৮৬.১১ শতাংশ। আবার প্রথম দফায় ভোটের হার ছিল ৮০ শতাংশ। সেই নিরিখে ভোটদানের হার বেশ কিছুটা ধাক্কা খেয়েছে এই দফায়।

কমিশনের পক্ষ থেকে বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে জানিয়েছেন,এদিন ভোট-প্রক্রিয়া মোটের ওপর সুষ্ঠুভাবেই হয়েছে। পুলিশ ও আধাসেনার ভূমিকার প্রশংসা করেন তিনি। এ বিষয়ে তাঁর মন্তব্য,কোথাও ভোটগ্রহণ বন্ধ হয়নি। কয়েকটি বিচ্ছিন্ন অশান্তির ঘটনা ঘটেছে। বিভিন্ন ঘটনায় ইতিমধ্যেই কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছে। বাকি অভিযুক্তদের খোঁজ চলছে। উল্লেখ্য,তৃতীয় দফায় কয়েকজন হেভিওয়েট প্রার্থীর ওপর হামলার অভিযোগ জমা পড়েছে কমিশনে।

Related posts

Leave a Comment