যাত্রীবাহী বিমান পরিবহণ বন্ধ করল হংকং

Hong Kong Airport

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : করোনা পরিস্থিতির জেরে ভারত থেকে যাত্রীবাহী বিমান পরিবহণ বন্ধ করেছে হংকং। উল্লেখ করা যায়, পাকিস্তান ও ফিলিপিন্স থেকে আসা বিমানের ক্ষেত্রেও একই সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে। হংকং প্রশাসন সূত্রের খবর, ২০ এপ্রিল আজ রাত ১২টা থেকে ১৪ দিন পর্যন্ত এই দেশগুলির যাত্রীবাহী বিমান সেখানে অবতরণ করতে পারবে না। সূত্রের খবর, গত ৪ এপ্রিল নয়াদিল্লি থেকে একটি বেসরকারি সংস্থার বিমানে সফর করা যাত্রীদের মধ্যে ৪৭ জন করোনা আক্রান্ত হয়েছেন- এমন খবর প্রকাশ্যে আসতেই এই পদক্ষেপ গ্রহণ করেছে হংকং প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *