Pronab GanguliHealth 

প্রয়াত হলেন প্রাক্তন ফুটবলার প্রণব

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন প্রাক্তন ফুটবলার প্রণব গঙ্গোপাধ্যায়(৭৫)। পার্ক সার্কাসের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন মোহনবাগানের এই প্রাক্তন ফুটবলার। বর্তমানে তাঁর পরিবারে রয়েছেন স্ত্রী, এক পুত্র ও কন্যা। মোহনবাগানকে ছয়ের দশকে দারুন ফুটবল উপহার দিয়েছিলেন তিনি। পাশাপাশি ১৯৬৯ সালের শিল্ড ফাইনালেও সবুজ-মেরুন ম্যাচে ৩-১ গোলে পিছনে ফেলে দেয় ইস্ট বেঙ্গলকে। সেই ম্যাচে ২ টি গোলও ছিল তাঁর। ছয়ের দশকের অপর ফুটবলার সুকুমার সমাজপতির মন্তব্য, ‘ওই ম্যাচে ওর দ্বিতীয় গোলটি এখনও চোখে ভাসে। ৩৫ গজ দূর থেকে বাঁ পায়ে গোলার মতো শট নিয়েছিলেন। প্রণবের খেলার মধ্যে একটা সৌন্দর্য ছিল।’

Related posts

Leave a Comment