রাজ্যে স্বস্তিদায়ক স্থানে তৃণমূলই

tmc and result

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: দুই-তৃতীয়াংশ আসন দখলে রেখে আবারও রাজ্যে ক্ষমতায় আসার ইঙ্গিত তৃণমূল কংগ্রেসের। নন্দীগ্রামেও ফলাফল বদলাবে বলেও দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷

প্রথম দুই রাউন্ডের গণনার পর নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর থেকে পিছিয়ে রয়েছেন তৃণমূল নেত্রী। আপাতত যা দেখা যাচ্ছে,তৃণমূল কংগ্রেস এগিয়ে ২০৩ টি আসনে,বিজেপি এগিয়ে ৮৭টি আসনে এবং সংযুক্ত মোর্চা মাত্র ২টি আসনে এগিয়ে।

প্রথম কয়েক রাউন্ড গণনার পর দেখা গিয়েছে, যথেষ্ট স্বস্তিদায়ক স্থানে রয়েছে তৃণমূল ৷ প্রাথমিক ট্রেন্ড-এর নিরিখে ম্যাজিক ফিগারের তুলনায় যথেষ্ট এগিয়ে টিএমসি ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *