করোনার টিকাকরণ সম্পর্কিত তথ্য

Carona Vaccine

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : করোনা ভাইরাসের বিরুদ্ধে গোটা দেশ এক হয়ে প্রতিনিয়ত লড়াই করে চলছে। তবে বর্তমান পরিস্থিতিতে মানুষের মনে একটাই সংশয় করোনার টিকাকরণ নিয়ে। দেখা যাচ্ছে, ভ্যাকসিনের সরবরাহ পর্যাপ্ত পরিমানে না থাকায় টিকাকরণের জন্য স্লট বুক করতে সমস্যায় পড়ছেন দেশের বেশিরভাগ মানুষই। তবে মানুষের মনে প্রশ্ন হল এই যে, প্রথম বা দ্বিতীয় ডোজটির জন্য আর কত দিন অপেক্ষা করে থাকতে হবে। আবার অন্যদিকে প্রথম ডোজটি নেওয়ার পর কেউ করোনা আক্রান্ত হলে সে ক্ষেত্রে দ্বিতীয় ডোজ নিতে পারবেন কি না, তা নিয়েও প্রশ্ন। সূত্রের খবর, এখনও পর্যন্ত ভারতের ১৭.০৭ কোটিরও বেশি মানুষ কোভিশিল্ড বা কোভাক্সিন টিকা দিয়েছেন। এর মধ্যে ৩.৯ কোটির বেশি মানুষ দ্বিতীয় ডোজ নিয়েছেন।


ভারতের ড্রাগ কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, কোভিশিল্ড-এর দ্বিতীয় ডোজটি প্রথম ডোজের ৪ থেকে ৬ সপ্তাহ পরে দেওয়া হয়। আবার এদিকে কোভাক্সিন-এর দ্বিতীয় ডোজ প্রথম ডোজ দেওয়ার ২৮ দিন পর দেওয়া হয়েছিল। পরে অবশ্য সময় বাড়িয়ে কোভিশিল্ড-এর জন্য ৪ থেকে ৮ সপ্তাহ ও কোভাক্সিন-এর জন্য ৪ থেকে ৬ সপ্তাহ করা হয়। এপ্রিল মাসে ফের কেন্দ্র থেকে জানানো হয়েছে, দ্বিতীয় কোভিশিল্ড-এরক্ষেত্রে প্রথম ডোজটি নেওয়ার পর ৬ থেকে ৮ সপ্তাহ পরে নেওয়া যেতেই পারে।

দ্য ইউএস সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের পক্ষ থেকে জানানো হয়েছে, রিপোর্ট পজিটিভ আসার পর কোভিড ভ্যাকসিন নেওয়ার জন্য ৯০ দিন অপেক্ষা করা উচিত।আবার প্রথম ডোজ নেওয়ার পর যদি কেউ করোনা আক্রান্ত হন, সেক্ষেত্রে এটি দ্বিতীয় ডোজ নেওয়ার সময়সূচিতে কী ভাবে প্রভাব ফেলবে,
এ প্রসঙ্গে কর্নাটকের সার্স-কোভ 2 এর জেনেটিক নিশ্চিতকরণের নোডাল অফিসার এবং ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথ অ্যান্ড নিউরোসায়েন্সের নিউরোভাইরোলজির বিশেষজ্ঞ-চিকিৎসক জানিয়েছেন, করোনা ভাইরাস সংক্রমণের পর টেস্ট রিপোর্ট পজিটিভ এলে ৮ সপ্তাহ পরে দ্বিতীয় ডোজ দেওয়া যেতে পারে। দেহে সংক্রমণের পর অ্যান্টিবডি তৈরি করা শুরু হয় এবং এটি একটি ভ্যাকসিন পাওয়ার অনুরূপ। তবে দ্বিতীয় ডোজ গ্রহণের পূর্বে ৮ সপ্তাহ অপেক্ষা করার পরামর্শ দেওয়া হয়েছে।
মতামত সহ লাইক ও শেয়ার করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *