Lock Down 15 DaysHealth Others 

রাজ্যে ফের জারি হল লকডাউন

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : করোনা সংক্রমণের হার দুরন্ত গতিতে বেড়ে চলেছে। এবার তা নিয়ন্ত্রণকরার জন্য আগামিকাল রবিবার থেকে আবারও রাজ্যে ফের লকডাউন জারি করা হচ্ছে। রবিবার ভোর ৬টা থেকে জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত ছাড়া রাজ্যের সমস্ত সরকারি-বেসরকারি অফিস বন্ধ রাখা হবে। পাশাপাশি বন্ধ করা হচ্ছে আন্তঃরাজ্য বাস পরিষেবাও। এছাড়া বন্ধ রাখা হবে ফেরি পরিষেবা। বন্ধ থাকবে সমস্ত স্কুল, কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানও। অটো ও ট্যাক্সি পরিষেবাও বন্ধ থাকবে। এই সব ক্ষেত্রেই বিধিনিষেধ জারি হয়েছে। সকাল ১০টা থেকে বেলা ২টো পর্যন্ত মিলবে ব্যাঙ্ক পরিষেবা। তবে চালু থাকবে সমস্ত অনলাইন পরিষেবা। আগামী ৩০মে পর্যন্ত এই নির্দেশিকা জারি থাকবে বলে জানান রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়।

Related posts

Leave a Comment