lockdown and bengalBreaking News Others 

রাজ্যে লকডাউন-জেনে নিন কী কী বন্ধ ও খোলা থাকছে

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: কাল থেকে রাজ্যে লকডাউন। বন্ধ অফিস-পরিবহণ সব বন্ধ থাকছে। জেনে নিন কী কী খোলা থাকছে রাজ্যে।
কড়া বিধিনিষেধ জারি করেছে রাজ্য প্রশাসন। বিধিনিষেধের মেয়াদ১৫ দিন । আগামী কাল সকাল ৬টা থেকে ৩০ মে পর্যন্ত রাজ্যে জারি হয়েছে এই বিধিনিষেধ। বন্ধ থাকবে স্কুল-কলেজ সহ সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান। সরকারি বেসরকারি অফিস সহ একাধিক পরিষেবাও বন্ধ থাকবে । তবে সচল রাখা হবে সমস্ত জরুরি পরিষেবাগুলি।

লোকাল ট্রেন, মেট্রো ও আন্ত:রাজ্য বাস পরিষেবা সম্পূর্ণ বন্ধ থাকছে। চিকিৎসা ও জরুরি পরিষেবার ক্ষেত্রে কেবলমাত্র পরিবহণ চালু থাকবে। প্রশাসনিক সূত্রে বলা হয়েছে,শপিং মল, জিম, সুইমিং পুল, সিনেমা হল ও রেস্তোরাঁ বন্ধ রাখা হচ্ছে। সমস্ত সরকারি ও বেসরকারি অফিস বন্ধ থাকবে।
অন্যদিকে সকাল ১০টা থেকে দুপুর ২টো পর্যন্ত খোলা থাকবে ব্যাঙ্ক। খোলা থাকছে এটিএম পরিষেবা।

বন্ধ থাকবে রাজ্যের সমস্ত স্কুল কলেজ-সহ সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান। বন্ধ থাকবে রাজ্যের সমস্ত স্কুল কলেজ-সহ সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান। দোকান বাজার খুলবে সকাল ৭টা থেকে সকাল ১০টা পর্যন্ত। মিষ্টির দোকান খোলা থাকবে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। এছাড়া বিবাহ সহ কিছু সামাজিক অনুষ্ঠানে ৫০-এর বেশি মানুষ থাকতে পারবেন না।

জরুরি কারণ ছাড়া রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত বাড়ির বাইরে যাওয়া যাবে না। আইন ভঙ্গ করলে ব্যবস্থা নেওয়া হবে। চালু থাকবে ই-কমার্স ও হোম ডেলিভারি। সাংস্কৃতিক, রাজনৈতিক ও ধর্মীয় অনুষ্ঠান বন্ধ থাকছে।
খোলা রাখা হবে পেট্রল পাম্প। চা বাগানে কাজ চলবে ৫০ শতাংশ লোক নিয়ে। বন্ধ থাকবে পার্ক- চিড়িয়াখানার মতো বিনোদন ক্ষেত্র। আবার সৎকারের ক্ষেত্রে বিধি মেনে ২০ জন উপস্থিত থাকতে পারবেন ।

Related posts

Leave a Comment