শক্তি বৃদ্ধি করে ‘টাউতে’ অতিপ্রবল হওয়ার ইঙ্গিত
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : ঘূর্ণিঝড়ের নাম- টাউতে। এটি আছড়ে পড়ার সম্ভাবনা বেড়েছে। এই ঝড়ের নামকরণ মায়ানমারের। এই নামটির অর্থ হচ্ছে তক্ষক। ঘূর্ণিঝড়টির বর্তমান অবস্থান পূর্ব-মধ্য আরব সাগরে। গতিপ্রকৃতির বিষয়ে বলা হয়েছে, বর্তমানে এটি সাধারণ ঘূর্ণিঝড়। পরবর্তীতে শক্তি বৃদ্ধি করতে করতে শেষে অতিপ্রবল ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হবে বলে পূর্বাভাস। মৌসম ভবন সূত্রের খবর, এই সাইক্লোনের অভিমুখ গুজরাত উপকূল। সম্ভাব্য লক্ষ্যস্থল ১৮ মে রাতে পোরবন্দর ও নালিয়ার মাঝামাঝি জায়গায় আছড়ে পড়তে পারে। ঝড়ের বেগ থাকবে ১২৫ থেকে ৩৫ কিলোমিটার প্রতি ঘন্টা। অন্যদিকে সর্বোচ্চ বেগ হওয়ার সম্ভাবনা ১৫০ কিমি প্রতি ঘন্টা। আবহাওয়া দফতর সূত্রে বলা হয়েছে, গভীর নিম্নচাপ পরে সু-গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হবে। প্রবল ঘূর্ণিঝড় অতিপ্রবল ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হওয়ার পূর্বাভাসও রয়েছে।

