প্রয়াত হলেন সাহিত্যিক-সাংবাদিক শীর্ষ

Shirsho Bandyopadhyay

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : প্রয়াত হলেন বিশিষ্ট সাহিত্যিক ও সাংবাদিক শীর্ষ বন্দ্যোপাধ্যায়(৫৪)। হৃদরোগে আক্রান্ত হয়ে কলকাতার গড়িয়াহাটের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি।

ফেসবুকে জলরঙে আঁকা ছবি পোস্ট করে ক্যাপশনে তিনি লিখেছিলেন-‘ওরে ঝড় নেমে আয়’। তবে কয়েক ঘণ্টা পরই জীবনে মৃত্যুর ঝড় এসে সবকিছু ওলোট-পালট করে দিল সব।

পারিবারিক সূত্রের খবর, ডায়েবেটিসেও আক্রান্ত ছিলেন তিনি। বেশ কিছুক্ষণ জ্ঞান হারিয়ে বাথরুমের মধ্যেই পড়ে ছিলেন। এরপর চিকিৎসক এসে তাঁকে মৃত বলে ঘোষণা করেন। আজকাল পত্রিকা ছাড়াও একাধিক দৈনিক সংবাদপত্র ও টেলিভিশন চ্যানেলেও কাজ করেছেন শীর্ষ বন্দ্যোপাধ্যায়। এছাড়া
বেশ কিছু উপন্যাস, ছোটগল্প ও প্রবন্ধও লেখেন তিনি। তাঁর লেখা উপন্যাসগুলির মধ্যে অন্যতম উপন্যাসটি হল ‘শার্দূলসুন্দরী’। এছাড়া বাংলাদেশের মুক্তিযুদ্ধের পটভূমিকায় লেখা উপন্যাস ”ইথারসেনা” তাঁর জনপ্রিয় সৃষ্টি।

শোকস্তব্ধ হয়ে গেছে গোটা পরিবার-পরিজন ও অনুরাগীরাও। তাঁর মৃত্যুতে গভীর শোকের ছায়া সাহিত্য ও সংবাদ মাধ্যমে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *