“যশ” এর রোষ কতটা- নিম্নচাপ তৈরির পর স্পষ্ট হবে

yash and weather report

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: “যশ” এর রোষ। দিঘা উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা ঘূর্ণিঝড় যশ। আবহাওয়াবিদরা মনে করছেন, রবিবার নাগাদ পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ শেষ পর্যন্ত পরিণত হতে পারে ঘূর্ণিঝড়ে।এরপর তা বুধবার উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পেরিয়ে তা আছড়ে পড়তে চলেছে বাংলা-ওড়িশা উপকূলে। দিঘার নিকটবর্তী স্থলভাগে প্রবেশ করার প্রবল সম্ভাবনা সুপার সাইক্লোন “যশ”-এর। অন্যদিকে আবহাওয়া দফতর নিম্নচাপ তৈরির পূর্বাভাস দিয়েছে। আগামী ২২ মে শনিবার ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনার কথা বলছে মধ্য বঙ্গোপসাগরে। আন্দামানের কাছে পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে রবিবার দিন এটি নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা, আবহাওয়া দফতর এমনই ইঙ্গিত দিয়েছে। পরবর্তীতে এই নিম্নচাপ ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ারও সম্ভাবনা দেখছেন আবহাওয়াবিদরা।

হাওয়া অফিস সূত্রে আরও জানানো হয়েছে, প্রথমদিকে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে অভিমুখ থাকলেও পরে অভিমুখ পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকছে। এই ঘূর্ণিঝড়ের যা আভাস মিলছে তাতে বাংলা-ওড়িশা উপকূল এলাকাতেই আছড়ে পড়ার প্রবল সম্ভাবনা তৈরি হবে। পশ্চিমবঙ্গের দিঘা-শঙ্করপুর উপকূল থেকে ওড়িশার বালাসোর উপকূলের মধ্যে স্থলভাগে এটি প্রবেশ করার সমূহ সম্ভাবনা থাকছে। এই ঘূর্ণিঝড় “যশ” এর রোষ কতটা থাকবে তা রবিবার নিম্নচাপ তৈরির পর আরও বিশদে জানা যাবে বলে আবহাওয়াবিদদের মত। তবে ইতিমধ্যেই এই সংক্রান্ত বিষয়ে সতর্কবার্তা পৌঁছে দেওয়া হয়েছে বিভিন্ন মহলে।”তাউত”এর পর যে ঘূর্ণিঝড় আসতে চলেছে তা ওমানের দেওয়া নাম “যশ”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *