হিংসা রুখতে বিলে স্বাক্ষর বাইডেনের

Joe Biden-3

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : এশীয় বংশোদ্ভূতদের উপরে হিংসার ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়ায়। গত এক বছর ধরে এই ঘটনা অব্যাহত। আমেরিকায় বেড়েই চলেছে এই নিন্দনীয় ঘটনা। সূত্রের খবর, এরপর জো বাইডেন আমেরিকার প্রেসিডেন্ট পদে শপথ নেওয়ার পর এই ধরনের হিংসা রুখতে বিল পাশ করেছিল হাউস অব রিপ্রেজেন্টেটিভস। এবার ওই বিলে স্বাক্ষর করলেন জো বাইডেন। এক্ষেত্রে আরও জানা যায়, করোনা আবহে হেট ক্রাইমস অ্যাক্ট, ৩৬৪-৬২ নামের এই বিলটি আইনে পরিণত হয়েছে। বিচার বিভাগের পক্ষে এই ধরনের মামলার নিষ্পত্তি দ্রুত সারা যাবে বলে জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *