তেলের দাম বাড়তেই বাড়ছে ক্ষোভ

Petrol Pump-2

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : আরও বাড়ল তেল। সূত্রের খবর, ফের বাড়ছে পেট্রল-ডিজেলের দর। দেশ করোনা সামলাতে জেরবার অবস্থায়। এই আবহেই দাম বাড়িয়ে চলেছে তেল সংস্থাগুলি, এমনই অভিযোগ। উল্লেখ করা যায়, বর্তমানে ফের কলকাতায় আইওসি-র পাম্পে লিটারে পেট্রল দামি হল ২৩ পয়সা। দাঁড়িয়েছে ৯৩.৭২ টাকায়। অন্যদিকে ৩০ পয়সা বেড়ে ডিজেলও পৌঁছল ৮৭.৪৬ টাকায়। এক্ষেত্রে দাবি করা হয়েছে, এভাবে চলতে থাকলে শহরে পেট্রল ৯৪ টাকায় পৌঁছে যাবে বলে আশঙ্কা। তা ছাড়াতে পারে ১০০ টাকার গণ্ডিও। করোনা আবহের মধ্যে জিনিসপত্রের দাম বেড়েই চলেছে। সাধারণ মানুষ পড়ছেন সমস্যায়। আমদানি শুল্ক ছেঁটে তাঁদের স্বস্তি দেওয়ার কোনও উদ্যোগ দেখা যাচ্ছে না সরকারের পক্ষ থেকে, এমনও অভিযোগ সামনে এসেছে। যা নিয়ে আরও ক্ষোভ বাড়ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *