এশিয়ার সেরা দল কাতারের মুখোমুখি ভারত
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: ২০২২- কাতার বিশ্বকাপ এবং ২০২৩ এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বে আজ এশিয়ার সেরা দল কাতারের মুখোমুখি হচ্ছে ভারত ৷ জানা গিয়েছে,ভারতীয় সময় রাত সাড়ে ১০টায় শুরু হবে এই ম্যাচ ৷ দোহার জাসিম বিন হামাদ স্টেডিয়ামে এই ম্যাচ হবে। কঠিন পরীক্ষার সামনে দাঁড়িয়ে ভারতীয় ফুটবল দল ৷ উল্লেখ করা যায়,গত বছর বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের প্রথম ম্যাচে কাতারের সঙ্গে ড্র করেছিল ভারত ৷ ভারতের গোলরক্ষক গুরপ্রীত সিংহ সান্ধু চমক দিয়েছিলেন ওই ম্যাচে। আশা করা যাচ্ছে, দোহার মাঠে আবারও চমক দিতে প্রস্তুত সুনীলরা ৷
ভারত অধিনায়ক সুনীল ছেত্রী এ বিষয়ে জানিয়েছেন,”ম্যাচে প্রথম থেকেই আমাদের চাপ সামলাতে হবে। আমরা জানি, আমরা কী পারি। সেটাই করার চেষ্টা করে যাব। আমাদের পরিকল্পনা অনুযায়ী খেলতে হবে।”

