সিবিএসই বোর্ডের দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের মূল্যায়ন
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : দ্বাদশের মূল্যায়ন। সূত্রের খবর, সিবিএসই বোর্ডের দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের কীসের ভিত্তিতে নম্বর দেওয়া হবে, এই সংক্রান্ত নির্দেশিকা প্রকাশ করবে বোর্ড। এক্ষেত্রে আরও জানা যায়, আদালতে এ নিয়ে হলফনামা পেশ করার কথা রয়েছে। উল্লেখ করা যায়, করোনা আবহের জেরে এবছর দ্বাদশের পরীক্ষা বাতিল করে সিবিএসই। এই অবস্থায় দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের মূল্যায়ন পদ্ধতি নির্ধারণ করার জন্য ১৩ সদস্য বিশিষ্ট একটি কমিটিও গড়া হয়েছে বলে খবর।

