ইনভয়েসে কিউ-আর কোড ছাপানো বাধ্যতামূলক
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : বড় সংস্থাগুলির ক্ষেত্রে ক্রেতাদের দেওয়া ইনভয়েসে কিউ-আর কোড ছাপানো বাধ্যতামূলক করতে চাইছে কেন্দ্রীয় সরকার। সূত্রের খবর, এই ব্যবস্থা চালু করার জন্য সংস্থাগুলিকে আরও কিছুটা সময় দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। এ বিষয়ে আরও জানা যায়, আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে তা চালু করতে হবে বলে জানিয়েছে সিবিআইসি।

