weather and 15 julyBreaking News Others 

ঘূর্ণাবর্ত তৈরি : গরমের অস্বস্তি

আমার বাংলা নিজস্ব প্রতিনিধি: উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে বলে খবর। আগামিকাল ১৬ জুলাই এই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হয়ে ওড়িশা অভিমুখে অগ্রসর হবে বলে আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গে আজ থেকে বৃষ্টি কিছুটা কমবে বলেও জানানো হয়। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি সহ কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। গরমের অস্বস্তি থাকবে দক্ষিণবঙ্গে। (ছবি: সংগৃহীত)

Related posts

Leave a Comment