রিজার্ভ ব্যাঙ্কের আর্থিক স্থিতিশীলতা রিপোর্টে উদ্বেগ

Reserve Bank of India-22

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : এনপিএ বৃদ্ধির আশঙ্কা রিপোর্টে। সূত্রের খবর, করোনা আবহের দ্বিতীয় ঝড়ে বাণিজ্যিক ব্যাঙ্কগুলির অনুৎপাদক সম্পদ নতুন করে মাথাচাড়া দিতে পারে বলে আশঙ্কা করা হয়েছিল। এবার রিজার্ভ ব্যাঙ্কের আর্থিক স্থিতিশীলতা রিপোর্টেও একই উদ্বেগ। এক্ষেত্রে জানা গিয়েছে, গত মার্চ মাসে দেশের নথিভুক্ত বাণিজ্যিক ব্যাঙ্কগুলির মোট এনপিএ-র হার ছিল ৭.৪৮ শতাংশ। আগামী বছরের মার্চ মাসে তা ৯.৮০ শতাংশ ছুঁয়ে ফেলতে পারে। এ বিষয়ে আরও জানা যায়, পরিস্থিতি খারাপ হলে তা পৌঁছে যাওয়ার সম্ভাবনা ১১.২২ শতাংশেও। এই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য ব্যাঙ্কগুলির হাতে যথেষ্ট পুঁজি রয়েছে বলে আশ্বস্ত করা হয় ওই রিপোর্টে। পাশাপাশি অর্থনীতিকে ঘুরিয়ে দাঁড় করানোর জন্য বিভিন্ন ক্ষেত্রকে ঋণ দিতে তাদের আরও নগদ সংগ্রহ করতে হবে বলেও জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *