দিঘার ভ্রাম্যমাণ স্টলের ভার্চুয়াল উদ্বোধনে মুখ্যমন্ত্রী

digha stall and mamata

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: ঘূর্ণিঝড় “যশ” ক্ষত এখনও দিঘার সমুদ্রতট জুড়ে ছড়িয়ে। করোনা ও ঘূর্ণিঝড়ের জেরে ধাক্কা খেয়েছে দিঘা পর্যটন ক্ষেত্র। ক্ষতির মুখে ছোট -বড় ব্যবসায়ীরা। ওই সব ব্যবসায়ীদের পাশে দাঁড়াতে বিশেষ উদ্যোগী রাজ্য সরকার। নতুন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ উদ্বোধন করবেন ভ্রাম্যমান স্টল। দিঘা বাঁচাতে নয়া পরিকল্পনা নেওয়া হয়েছে। ভ্রাম্যমাণ হকার গাড়ি ও মেরামতি করা ক্ষতিগ্রস্ত স্টলগুলির উদ্বোধন করবেন তিনি।

স্থানীয় সূত্রের খবর,মুখ্যমন্ত্রী দিঘার ভ্রাম্যমাণ হকার গাড়ির উদ্বোধন করবেন ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে। সৈকত শহর দীঘার ব্যবসায়ীদের জন্য এই সমস্ত ভ্রাম্যমান স্টলগুলি প্রদান করা হবে। স্থানীয় সূত্রের আরও খবর,এই উপলক্ষে দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের অফিসে জেলাশাসক এবং মৎস্য মন্ত্রী সহ প্রশাসনের আধিকারিকরা উপস্থিত থাকবেন । প্রাথমিকভাবে ৫০টি ট্রলি দেবে পর্ষদ। ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা সম্পূর্ণ বিনামূল্যে এটি পাবেন বলে জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *