ছোট-মাঝারি শিল্পগুচ্ছের জিআইএস ম্যাপিং
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : রাজ্য সরকার পশ্চিমবঙ্গে ৫৭০টি ছোট-মাঝারি শিল্পগুচ্ছের জিআইএস ম্যাপিং করছে। রাজ্যে এই উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। সরকারিভাবে বলা হয়েছে, যাতে এই সমস্ত শিল্পগুচ্ছের ভৌগলিক তথ্য, পরিকাঠামো, মানবসম্পদ ও তাঁদের কর্মদক্ষতা সম্পর্কে সহজে তথ্য জানতে পারে আগ্রহী সংস্থা। রাজ্যে ব্যবসার পরিবেশ সহজ করার লক্ষ্যেই এই উদ্যোগ শুরু করা হয়েছে বলে জানা যায়।

