haldibari and chilahati railBreaking News Others World 

হলদিবাড়ি-চিলাহাটি রুটে চালু মালবাহী রেল পরিষেবা

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক:প্রায় ৫৬ বছর পর যাত্রা। ভারত-বাংলাদেশের মধ্যে আবারও হলদিবাড়ি-চিলাহাটি রুটে চালু হল মালবাহী রেল চলাচল। স্থানীয় সূত্রের খবর,এটি গত বছর উদ্বোধন হয়েছিল। ১ আগস্ট থেকে চালু হয়েছে ভারত ও বাংলাদেশের মধ্যে পণ্যবাহী রেল পরিষেবা। উল্লেখ করা যায়, কোচবিহার জেলার হলদিবাড়ি থেকে বাংলাদেশের চিলাহাটি পর্যন্ত ওই রেলপথ বিস্তৃত প্রায় সাড়ে ৭ কিলোমিটার। আবার আন্তর্জাতিক সীমান্ত পর্যন্ত যেতে হয় প্রায় সাড়ে ৪ কিলোমিটার। ওই রেলপথেই সীমান্ত পেরিয়ে আবার মালগাড়ি গেল ওপার বাংলায় ।

স্থানীয় সূত্রের আরও খবর,বাংলাদেশের পার্বতীপুর পর্যন্ত যাবে এই পণ্যবাহী রেল। হলদিবাড়ি স্টেশন থেকে পাথরবোঝাই ৪০টি বগি বাংলাদেশে রওনা দেয়। সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করে ওই ট্রেন। দুই দেশের মধ্যে রেল যোগাযোগ শুরু হওয়ায় খুশি ভারত ও বাংলাদেশের বাসিন্দারা। এ বিষয়ে আরও জানা যায়,২০১৬ সাল থেকে প্রায় ৮২ কোটি টাকা খরচ করে এই রেলপথ সম্প্রসারিত হয়েছে। ট্রেনটি বিকেল ৪টে ৩৬ মিনিট নাগাদ হলদিবাড়ি স্টেশন থেকে ছেড়ে বাংলাদেশে রওনা দিয়েছে।

উল্লেখ করা যায়, গত বছর ১৭ ডিসেম্বর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়াল মাধ্যমেএই রেলপথের উদ্বোধন করেন। ১৯৬৫ সালে শেষবার এই পথ দিয়ে রেল চলাচল করে। বর্তমানে রেল যোগাযোগের মাধ্যমে ভারত ও বাংলাদেশের মধ্যে ব্যবসা, সামাজিক ও অর্থনৈতিক যোগাযোগের পথ সমৃদ্ধ হবে। পাশাপাশি নেপাল-ভুটানেরও উন্নতি হবে বলে জানানো হয়েছে।

Related posts

Leave a Comment