ব্যবসার পরিবেশ সহজ করতে পদক্ষেপ
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : শাস্তি-শুল্কের বিধি সহজ। সূত্রের খবর, যে সব শিল্প ক্ষেত্রে ছোট-মাঝারি সংস্থা রয়েছে, তাদের শাস্তি-শুল্ক সংক্রান্ত আর্জির পদ্ধতি সহজ করেছে কেন্দ্রীয় সরকার। এক্ষেত্রে বলা হয়েছে, সংশোধিত নিয়মে সংশ্লিষ্ট ক্ষেত্রের কোনও সংগঠন এ সংক্রান্ত বিষয়ে আবেদন জানাতে পারবে। আবার সংগঠনের অধীনে থাকা সংস্থাগুলির মোট উৎপাদন ওই শিল্পের ৫০ শতাংশের বেশি হতে হবে। সহজে ব্যবসার পরিবেশ আরও সহজ করতেই এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

