বিশ্বে দ্রুততম মানুষ ইতালির জেকবস
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : বিশ্বে নতুন দ্রুততম মানব ইতালির জেকবস। পুরুষদের ১০০ মিটার স্প্রিন্টে ৯.৮০ সেকেন্ড সময় নিয়ে সোনা জয়ী হলেন ইতালির ল্যামন্ট মার্সেল জেকবস। উল্লেখ্য, গত মাসে ইংল্যান্ডকে পরাজিত করে ইউরো-২০২০ চ্যাম্পিয়ন হয়েছে ইতালি। টোকিও অলিম্পিকে নতুন ইতিহাস গড়লেন ২৬ বছর বয়সী জেকবস। টেক্সাসের এল পেসোতে তাঁর জন্ম। মা-বাবার সঙ্গে পাড়ি দিয়েছিলেন ইতালিতে। সেখানেই অ্যাথলিট হিসেবে নিজেকে গড়ে তুলেছেন তিনি।

