Lal Bazar-2Others 

পারদর্শিতা ও সাহসিকতার জন্য পুলিশ পদক

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : পুলিশ পদক। পারদর্শিতা ও সাহসিকতার সঙ্গে কর্তব্য পালন করার জন্য পুলিশ পদক পেতে চলেছেন ১০ আইপিএস অফিসার। নবান্ন সূত্রের খবর, স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে ওই আইপিএস অফিসারদের পুলিশ মেডেল তুলে দেওয়া হবে। নবান্ন সূত্রের আরও খবর, কলকাতা পুলিশের নগরপাল সোমেন মিত্র, কারা দফতরের এডিজি পীযূষ পান্ডে, উত্তরবঙ্গের আইজি ডি পি সিংহ, কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার ওয়াকার রাজা, সুন্দরবনের পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায় ও ডিসি এসটিএফ অপরাজিতা রাই-সহ রাজ্য পুলিশের ১০ জন আইপিএস অফিসারকে এই সম্মান দেওয়া হবে বলে জানা গিয়েছে।

Related posts

Leave a Comment