বিমান সংস্থার ওয়েবসাইটে ভাড়া খতিয়ে দেখার পরামর্শ

DGCA-1

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : যাত্রীদের পরামর্শ। বিমান নিয়ন্ত্রক ডিজিসিএ বিদেশে যাওয়ার টিকিট কাটার আগে যাত্রীদের সংশ্লিষ্ট বিমান সংস্থার ওয়েবসাইটে ভাড়া খতিয়ে দেখার পরামর্শ দিয়েছে। সূত্রের খবর, দিল্লি থেকে লন্ডনের ঊড়ানের বিপুল ভাড়া নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। ডিজিসিএ সূত্রে এ বিষয়ে জানানো হয়েছে, পর্যটন সংক্রান্ত সাইটগুলিতে সব সময়ে ভাড়ার ঠিক প্রতিফলন হয় না। এক্ষেত্রে যাত্রীদের সংশ্লিষ্ট বিমান সংস্থার ওয়েবসাইটে ভাড়া খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *