নতুন উচ্চতায় ভারতীয় শেয়ার বাজার

Share Bazar-2

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : ভারতীয় শেয়ার বাজার সপ্তাহের শুরুতেই আরও এগিয়ে নতুন সর্বকালীন উচ্চতায় পৌঁছে গেল। সূত্রের খবর, ১৬৬.৯৬ পয়েন্ট উঠে ৫৮,২৯৬.৯১ পয়েন্টে পৌঁছেছে সেনসেক্স। পাশাপাশি নিফটিও ৫৪.২০ পয়েন্ট বেড়ে ১৭,৩৭৭.৮০ অঙ্কে থেমেছে। এক্ষেত্রে বিশেষজ্ঞদের বক্তব্য, এখনই নগদের জোগান না-কমানোর ব্যাপারে আমেরিকার ফেডারাল রিজার্ভের আশ্বাসে এশিয়া ও ইউরোপের বাজার মাথা তুলেছে। এক্ষেত্রে ইতিবাচক প্রভাব পড়েছে ভারতের বাজারেও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *