টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়ছেন কোহলি
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়ছেন বিরাট কোহলি। বিশ্বের ক্রিকেট মহলে রীতিমতো আলোড়ন। টি-টোয়েন্টির অধিনায়ক থেকে সরে যেতে চলেছেন তিনি। এ বিষয়ে জানা গিয়েছে, ৩ ধরনের ক্রিকেটে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব কমাতে চাইছেন। সেক্ষেত্রে ২০ ওভারের অধিনায়কত্ব ছাড়ছেন। তবে টেস্ট ও ওয়ান ডে নেতৃত্ব ছাড়ছেন না তিনি। এক্ষেত্রে আরও জানা যায়, সংযুক্ত আরব আমিরশাহিতে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই ২০ ওভারের অধিনায়কত্ব থেকে সরে যাবেন বিরাট। তাঁর উত্তরসূরি হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে হয়েছেন রোহিত শর্মা। আইপিএলে সফল অধিনায়ক রোহিত। তাঁর নেতৃত্বে ৫ বার চ্যাম্পিয়ন হওয়ার নজির রয়েছে।

