পাঠ ভুলছে পড়ুয়ারা : সমীক্ষায় চাঞ্চল্যকর তথ্য

Chield Reading

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : করোনা আবহের ধাক্কা। ১০০ জনের মধ্যে ৯২ জন শিশুই ভুলে গিয়েছে স্কুলে শেখা ভাষার প্রাথমিক পাঠ। আবার ৮২ জন পড়ুয়া ভুলে গিয়েছে সাধারণ যোগ-বিয়োগের মতো অঙ্কও। সমীক্ষায় এমনই চাঞ্চল্যকর তথ্য সামনে এল। এমনকী এই পরিসংখ্যান উঠে এসেছে শিক্ষক ও শিক্ষাকর্মীদের সংগঠন ‘শিক্ষা আলোচনা’-র সমীক্ষাভিত্তিক রিপোর্ট ‘লার্নিং টুগেদার: দি অপর্চুনিটি টু অ্যাচিভ ইউনিভার্সাল এডুকেশন’-এ। এ বিষয়ে জানা গিয়েছে, পশ্চিমবঙ্গে প্রথম থেকে পঞ্চম শ্রেণির ৭২০৪ জন পড়ুয়াকে নিয়ে সমীক্ষাটি করা হয়েছে। উল্লেখ করা যায়, গোটা দেশেরই একই অবস্থা দাঁড়িয়েছে। আবার জঁ দ্রেজের নেতৃত্বে দেশের ১৫টি রাজ্যের পড়ুয়াদের মধ্যে সমীক্ষা করা হয়েছিল। তাতে যে চিত্র উঠে এসেছে তা হল- এই করোনা আবহে গ্রামাঞ্চলে মাত্র ২৮ শতাংশ ও শহরাঞ্চলে ৩৭ শতাংশ ছেলে-মেয়ে লেখাপড়া করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *