Kolkata Municipality-1Others 

প্লাস্টিক রুখতে পদক্ষেপ

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : প্লাস্টিক রুখতে পদক্ষেপ। জল জমার অন্যতম কারণ প্লাস্টিক ক্যারিব্যাগ ও থার্মোকলের যথেচ্ছ ব্যবহার ঠেকানোর জন্য তৎপরতা শুরু করেছে রাজ্য। এক্ষেত্রে জানা গিয়েছে, নির্দিষ্ট বিধির বাইরে প্লাস্টিকের ব্যবহার রুখতে পুরসভাগুলিকে নির্দেশ দেওয়ার বিষয়ে এগিয়ে চলেছে পুর দফতর। এ বিষয়ে ওই দফতর সূত্রে জানানো হয়েছে, কেন্দ্র ইতিমধ্যেই প্লাস্টিক ব্যবহারের বিধি স্থির করে দিয়েছে। রাজ্যও পুনর্ব্যবহার্য নয় এমন প্লাস্টিক ব্যাগে নিয়ন্ত্রণ আনতে উদ্যোগী। এক্ষেত্রে বাজার এলাকায় পুরসভাগুলিতে প্রচার ও নজরদারি চালানো হবে। এ বিষয়ে আরও উল্লেখ করা হয়, প্লাস্টিক ব্যাগ ও থার্মোকল নিকাশি পথে জমে সমস্যার সৃষ্টি করছে। এবার তা ঠেকানোর জন্য পদক্ষেপ করা হবে। রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এ বিষয়ে জানান, প্লাস্টিক-থার্মোকল দুটিই সমস্যাজনক। এগুলির ব্যবহার নিয়ে পুরসভাগুলিকে সচেতনতা প্রচার করতে বলা হবে।

Related posts

Leave a Comment