Jadavpur University-2Education Others 

স্নাতকে ভর্তির প্রক্রিয়া আগামী ৮ অক্টোবর পর্যন্ত চালু

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : স্নাতকে ভর্তি চলবে ৮ অক্টোবর পর্যন্ত। কলেজ-বিশ্ববিদ্যালয়ের ফাঁকা আসন ভরানোর জন্য আবার ভর্তির পোর্টাল খোলার নির্দেশ দিয়েছে উচ্চশিক্ষা দফতর। ভর্তির প্রক্রিয়া আগামী ৮ অক্টোবর পর্যন্ত চালু থাকবে বলেও জানানো হয়। উল্লেখ করা যায়, উচ্চশিক্ষা দফতরের পূর্বের নির্দেশ অনুযায়ী প্রথম দফায় ভর্তি প্রক্রিয়া শেষ হওয়ার কথা ছিল ৩০ সেপ্টেম্বর। আবার ক্লাস শুরুর নির্দেশও দেওয়া হয়েছিল। এক্ষেত্রে ভর্তির শেষ পর্যায়ে দেখা যায়, অনেক কলেজে প্রচুর আসন খালি থেকে গিয়েছে। যাদবপুর প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়েও স্নাতক স্তরের অনেক আসন ফাঁকা রয়েছে। ওই সব আসন পূরণের জন্য উচ্চশিক্ষা দফতর আবারও পোর্টাল খুলে ভর্তির আবেদন নেওয়ার নির্দেশিকা প্রকাশ করল। এ বিষয়ে জানানো হয়, পূর্বের নির্দেশ বহাল থাকছে। আগামী ১ অক্টোবর থেকে ক্লাস শুরু হয়ে যাচ্ছে।

Related posts

Leave a Comment