Rain-1Others 

উত্তরে ঠান্ডা হাওয়ার জেরেই বর্ষা বিদায়ের সম্ভাবনা

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : বর্ষা বিদায়ে একমাত্র ভরসা উত্তরের ঠান্ডা বাতাস। মৌসম ভবন সূত্রে সেই ইঙ্গিত দেওয়া হচ্ছে। এক্ষেত্রে তাঁদের বক্তব্য, উত্তর-পশ্চিম সীমান্ত দিয়ে উত্তুরে হাওয়ার আগমনের পথও প্রশস্ত হতে চলেছে। আগামী ৫ অক্টোবর থেকে উত্তর-পশ্চিম ভারতে ঠান্ডা বাতাসের প্রভাব দেখা যেতে পারে। সেই ঠান্ডা হাওয়ার জেরেই বর্ষার বিদায় ঘটার সম্ভাবনা। বর্ষার আবহ ধাপে ধাপে বিদায় নেবে, তা নিয়ে এখনও অনিশ্চয়তা রয়েছে। এক্ষেত্রে আবহবিজ্ঞানীরা জানিয়েছেন, উত্তরে হাওয়া খুব জোরালোভাবে বয়ে গেলে সেক্ষেত্রে ২-৩ দিনের মধ্যে গোটা দেশ থেকে বর্ষা বিদায় নেওয়ার সম্ভাবনা। সেই ধাক্কা দুর্বল হলে বেশি সময় লাগবে। উল্লেখ করা যায়, ঘূর্ণিঝড় গুলাবের অবশিষ্টাংশ আরব সাগর পর্যন্ত যাওয়ার পর আবারও শক্তি বৃদ্ধি করে ঘূর্ণিঝড় হয়েছে। মৌসম ভবন সূত্রে জানানো হয়েছে, শাহিনের দাপটে ভারতে কোনও ক্ষয়-ক্ষতির আশঙ্কা থাকছে না। তা ওমান উপসাগরের দিকে যাচ্ছে বলে জানানো হয়েছে।

Related posts

Leave a Comment