আইসিসি টেস্ট রাঙ্কিংয়ে উত্তরণ অশ্বিনের
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : ভারতীয় অফস্পিনার রবি চন্দন অশ্বিন নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে দুর্দান্ত ফর্মে ছিলেন। তারই স্বীকৃতি পেলেন তিনি। আইসিসি টেস্ট রাঙ্কিং তালিকায় অলরাউন্ডার বিভাগে ২ নম্বরে উঠে এলেন অশ্বিন। উল্লেখ করা যায়, মুম্বই টেস্টের সেরা মায়াঙ্ক আগরওয়াল ব্যাটিং তালিকার ১১ নম্বরে পৌঁছলেন। পাশাপাশি বোলিং বিভাগে ৪১ নম্বরে উঠে এলেন মহম্মদ সিরাজ।

